প্রকাশ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ৫:১৯ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রথমবারেই ব্রিকসের সদস্যপদ পাওয়ার চেষ্টা করেনি বাংলাদেশ। আমি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের আমন্ত্রণে ব্রিকস সম্মেলনে যোগ দিয়েছি।
এবার তারা কিছু সদস্য নেবে সেটাও আমরা জানতাম। এ বিষয়ে আমাদের মতামত চাইলো। আমরা মতামত দিয়েছে। কিন্তু সদস্য হওয়ার চেষ্টা করিনি।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। দক্ষিণ আফ্রিকা সফর ও ব্রিকস সফরে যোগদান সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, তারা আমাদের আগে থেকেই জানিয়েছেন, তারা ধাপে ধাপে নেবেন। পরে সদস্য সংখ্যা বাড়াবেন। আমরা জোর দিয়েছি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বিষয়ে।
তিনি আরো বলেন, ব্রিকসে নিলে আমরা খুব খুশি কিন্তু প্রথমবারেই আমরা ব্রিকসের সদস্যপদ পাবো এ রকম কোন চিন্তা বা ওইভাবে চেষ্টাওে করিনি বা কাউকে বলিও নাই।
প্রধানমন্ত্রী বলেন, আমার সঙ্গে বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা হয়েছে ও সাক্ষাৎ হয়েছে। আমরা কিন্তু কাউকে বলতে যাই নি আমাদের এখনি সদস্য করেন।