কাপাসিয়ায় মাদক সেবনের অপরাধে ৬ জনের কারাদণ্ড
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশ: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ১১:১০ পিএম আপডেট: ২৮.০৮.২০২৩ ১১:৪৩ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় মাদক সেবনের দায়ে ৬ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে দুইশো টাকা করে জরিমানা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খাঁন। আজ সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পাবুর গ্রামের খাঁন বাড়ি  এলাকায় এ অভিযান চালানো হয়।

সুত্রে জানা যায়, উপজেলা ইউএন ওর নেতৃত্বে পুলিশ উপপরিদর্শক উজ্জ্বল মল্লিক ও এএসআই নিউটন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবন কালে অভিযান চালায় এ-সময় ২৫ পিচ ইয়াবাসহ হাতেনাতে  ৬ মাদকাসক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

এ ঘটনায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোবাইল কোর্ট পরিচালনা করে,তাদেরকে  সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য আইন ২০১৮/৩৬(৫) ধারায়-আটককৃত ১/ মোঃ মাসুম খান পিতা --জালাল উদ্দিন খান, পাবুর,২/ হারুন খান, পিতা মস্তফা খান, বানার হাওলা, ৩/ রাসেদ খান, পিতা -রফিকুল ইসলাম খান,পাবুর ৪/ নাদিম, পিতা -খবির আলম খান, পাবুর ৫/ মাসুদ, পিতা-শাজাহান, পাবুর ৬/সুমন, পিতা-পরিমল চন্দ্র, জিনিয়া কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড- ও  জনপ্রতি ২ শত টাকা মোট ১২ শত টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক জবাবদিহিকে জানান, থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ছয়জনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতার আসামীকে কাপাসিয়া থানায় সোপর্দ করা হয়েছে।মাদকের বিরুদ্ধে এবং যুবসমাজকে মাদকমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft