সিরাজগঞ্জে যমুনার পানি আরও বৃদ্ধি- চারণ ভূমি প্লাবিত
সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
প্রকাশ: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৫:৪০ পিএম

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের ফলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেই সঙ্গে বাড়ছে জেলার অভ্যন্তরীণ করতোয়া, ফুলজোড় ও বড়াল নদীর পানিও পানি বর্তমানে বিপদসীমা ছুঁই ছুঁই করছে।

পানি বৃদ্ধির ফলে যমুনা পাড়ের মানুষ গুলোকে নতুন করে ভাবিয়ে তুলেছে। এদিকে জেলার শাহজাদপুর সহ বিভিন্ন নিম্ন এলাকায় চারণ ভূমি প্লাবিত হওয়ায় গবাদি পশু নিয়ে খামারিরা বিপাকে পরেছে। কাঁচা ঘাসের অভাবে দুদ্ধ উৎপাদন কমে গেছে বলে খামারিরা জানান।

পোতাজিয়া এলাকার খামারী মমতাজ উদ্দিন জানান, চাহিদা অনুযায়ী গাভীগুলিকে খাবার দিতে না পারায় দিন দিন দুধের পরিমাণ কমে যাচ্ছে ফলে তারা লোকসানে মুখে পড়ছেন। বর্তমানে দুধের উৎপাদনও অনেক কমেছে । এব্যাপারে তারা মানুষের পাশাপাশি গরুর খাবার বিতরণের জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন। 

তিনি আরও জানান, শুধুমাত্র ভূষির উপর খামার টিকিয়ে রাখা খামারিদের জন্য কঠিন হয়ে পড়েছে। 

দুগ্ধ সমিতি সূত্রে জানা গেছে, এই এলাকায় প্রায় ১৫০ টির অধিক বাথান ছাড়াও ব্যক্তি পর্যায়ে অনেকেই গাভী পালন করে আসছে।

যা থেকে প্রতিদিন গড়ে ১ লক্ষ ৩৫ হাজার লিটার দুধ উৎপাদন হয়। এদিকে শাহজাদপুর, চৌহালী ও কাজিপুর উপজেলার নিম্নাঞ্চলের অনেক রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। চরাঞ্চলসহ অনেক নিচু বাড়িঘর পানিতে নিমজ্জিত এবং ডুবে গেছে বিভিন্ন ফসল। এতে বিশেষ করে চরাঞ্চল এলাকার মানুষের দুঃখ দুর্দশা বাড়ছে। 

বন্যা কবলিত অনেক পরিবার এখন মানববেতর জীবন যাপন করছে। আজ সোমবার (২৮ আগস্ট) সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ১২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 
অপরদিকে কাজিপুরের মেঘাই পয়েন্টে পানি গত ২৪ ঘন্টায় ১৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে নদীর নতুন করে পানি বাড়তে থাকায় বন্যা প্লাবিত জেলার ৫টি উপজেলার যমুনা অভ্যন্তরের চরাঞ্চলের গ্রামগুলো, ফসলের মাঠ,বসতবাড়ি পানি উঠছে তাই এলাকাবাসি ভাঙ্গন আতঙ্কে রয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের ফলে নতুন করে আবারও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। 

কিন্তুু চলমান ভারি বর্ষনে যমুনার পানি বৃদ্ধি ও চরাঞ্চলের নিম্নভূমিগুলো নতুন করে প্লাবিত হচ্ছে। সাথে সাথে ভাঙ্গন আতঙ্ক 
রয়েছে নদী পাড় এবং চরাঞ্চলের মানুষ গুলো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিরাজগঞ্জ   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft