প্রকাশ: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৫:১৫ পিএম

গতকাল রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর সোনাইমুড়ী থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ সোমবার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। বেসিক ব্যাংকের ১ হাজার ২০০ কোটি টাকা আত্মসাতের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত মো. আনোয়ার হোসেন বাবু (৩৩)।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুলতান আহসান উদ্দিন এসব তথ্য জানান।
তিনি আরও জানান, গ্রেপ্তার মো. আনোয়ার হোসেন বাবু (৩৩) উপজেলার ওয়াছেকপুর গ্রামের ডা. মো. গিয়াস উদ্দিন সেলিমের ছেলে। তিনি নিজেকে বিডি সফটেক্সের চেয়ারম্যান বলে পরিচয় দিতেন।
গ্রেপ্তার এড়াতে আসামি দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন উল্লেখ করে ওসি মো. সুলতান বলেন, '২০১৫ সালে বিডি সফটেক্সের চেয়ারম্যান বাবু বিসমিল্লাহ গ্রুপের মাধ্যমে বেসিক ব্যাংক থেকে ১২০০ কোটি টাকা আত্মসাৎ করে লন্ডনে পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে ছাড়া পেয়ে গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দেন।'