'যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ আধিপত্যের কোনো স্থান নেই'
প্রকাশ: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ১:৩৫ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ আধিপত্যের কোনো স্থান নেই। 

শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বর্ণবাদী শ্বেকাঙ্গ বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হন। নিহত তিনজনই কৃষ্ণাঙ্গ। ওই তিনজনকে হত্যার পর হামলাকারী নিজেও মারা যান।

ফ্লোরিডায় তিনজন কৃষ্ণাঙ্গ মানুষ হত্যার শোক জানাতে শত শত মানুষ রবিবার আলোক প্রজ্জ্বলন ও প্রার্থনায়  গির্জায় জড়ো হন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, জ্যাকসনভিলের ডলার জেনারেল স্টোরের কাছে রবিবার সন্ধ্যায় প্রায় ২০০ জন ব্যক্তি আলোক মিছিল কর্মসূচিতে অংশ নেন। 

দক্ষিণে অবস্থিত রাজ্যের রিপাবলিকান গভর্নর রন ডিসান্টিস আলোক প্রজ্জ্বলনে অংশ গ্রহণকারীদের সামনে বক্তব্য দেন। কিন্তু  মিছিলে অংশগ্রহণকারীরা তার বক্তব্য প্রত্যাখান করেন। কারণ এই গভর্নর বন্দুক নিয়ন্ত্রণ আইন দুর্বলের জন্য দায়ী। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন উল্লেখ করেন, ওয়াশিংটনে মার্টিন লুথার কিং জুনিয়রের বিখ্যাত ‘আই হ্যাভ এ ড্রিম’ বক্তৃতার ৬০তম দিনে হত্যাকাণ্ড ঘটেছে। 

প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘আমাদের অবশ্যই স্পষ্টভাবে এবং জোর দিয়ে বলতে হবে যে, আমেরিকায় শ্বেতাঙ্গ আধিপত্যের কোনো স্থান নেই।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft