আসামে ভালোবাসা পেয়ে যা বললেন শ্রাবন্তী
প্রকাশ: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ১:৩২ পিএম

প্রিয় তারকাদের চোখের সামনে দেখলে সকলেরই আনন্দ হয়। অনেকে তারকাদের নানা উপহার দেন। ভালোবাসা পেয়ে খুশি হন তারকারাও। সেই আনন্দ প্রকাশও করেন।

রোববার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তেমনই আনন্দ প্রকাশ করেছেন টালিউড তারকা শ্রাবন্তী। 

এক অনুষ্ঠানে যোগ দিতে আসামের শিলচরে গিয়েছেন তিনি। সেখানে মানুষের উচ্ছ্বাস দেখে আপ্লুত অভিনেত্রী। ভিডিওতে দেখা গেল নায়িকার সেই উত্তেজনাই। 

বিমানবন্দরে নামতেই ভক্তরা ঘিরে ধরেন তাকে। ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হলো। সঙ্গে আসামের বিখ্যাত গামছা ও জাপি। এত সব উপহার পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী।

শ্রাবন্তী ভারতীয় গণমাধ্যমকে বললেন, আমি শিলচরে একটি অনুষ্ঠানের জন্য এসেছি। মানুষের এত ভালোবাসা পেয়ে খুব ভালো লাগছে। তাই তো সঙ্গে সঙ্গে ভিডিও করে পোস্ট করেছি। 

তিনি বলেন, এখানে একজন আমার জন্য ইলিশ মাছ রান্না করে এনেছে। ইলিশ মাছ, মুরগির মাংস দিয়ে জমিয়ে খাওয়াদাওয়া করছি। এখানকার মানুষের আন্তরিকতা দেখে মনটা আমার ভরে গিয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft