ডেঙ্গুতে আরো ১১ মৃত্যু, হাসপাতালে ২৩২৭ জন
প্রকাশ: রোববার, ২৭ আগস্ট, ২০২৩, ৮:৫১ পিএম আপডেট: ২৭.০৮.২০২৩ ৮:৫৩ পিএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ১১ জন। এইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩২৭ জন। মারা যাওয়া ৮ জনের পাঁচজনই ঢাকার হাসপাতালে ভর্তি ছিলেন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে আরো ১১ জনের। 

তাদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৮ জন। ঢাকার বাইরের হাসপাতালে ছিলেন ৩ জন। মারা যাওয়া ১১ জনকে নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হলো ৫৪৮ জনের।

এর আগে গত বছর ২০২২ সালে সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তবে চলতি বছরের গত ৩ আগস্ট সে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হয়। 

মারা যাওয়া ৫৪৮ জনের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৪০৪ জন। ঢাকা মহানগরের বাইরের হাসপাতালে ছিলেন ১৪৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩২৭ জন। তাদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালে ভর্তি হয়েছে ৯২০ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪০৭ জন। 

নতুন ২ হাজার ৩২৭ রোগী নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হলো ১ লাখ ১৪ হাজার ৫১১ জন। 

তাদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ৬০ জন আর ঢাকা মহানগরের বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ৬০৪ জন। 

এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫ হাজার ৬৬৪ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮ হাজার ২৯৯ জন।

এর আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ রোগী ছিল ২০১৯ সালে। সে বছর ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। গত ২১ আগস্ট সে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি মাসে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৬৭৯ জন আর এ মাসেই মৃত্যু হলো ২৯৭ জনের।

এর আগে জুলাই মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৩ হাজার ৮৫৪ জন, আর মৃত্যু হয়েছিল ২০৪ জনের। জুন মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাঁচ হাজার ৯৫৬ জন। সে সময় মারা যান ৩৪ জন। 

বছরের প্রথম মাস জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন এবং মে মাসে এক হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি হন। মারা যান জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন এবং এপ্রিল ও মে মাসে দুজন করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft