বীমার আওতায় আসছেন সরকারি চাকরিজীবীরা
প্রকাশ: রোববার, ৬ আগস্ট, ২০২৩, ৪:৪৮ পিএম

সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বীমা সেবার আওতায় আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড।

এজন্য এ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এ বিষয়ে মতামত দিতে সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের গত ৩ অগাস্ট চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

আগামী ১৭ আগস্টের মধ্যে মতামত দিতে বলা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সংশ্লিষ্টদের মতামত পাওয়ার পর বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠন করা হবে।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft