রাজনীতিতেও নিষিদ্ধ ইমরান খান
প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৫:২৩ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৫ আগস্ট) তার লাহোরের বাসভবন জামান পার্ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাদ্যম দ্য গার্ডিয়ান ও ইনডিপেনডেন্টের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, গ্রেপ্তারের আগে ইমরানকে ৩ বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি আদালত। সেই সঙ্গে তাকে আগামী ৫ বছর রাজনীতিতে নিষিদ্ধ করেন তারা। রাষ্ট্রীয় উপহার বিক্রির দায়ে পিটিআই চেয়ারম্যানকে এ সাজা দেয়া হয়। 

চলতি বছর পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা। ইতোমধ্যে বিভিন্ন জনমত সমীক্ষায় দেখা গেছে, ক্ষমতাসীন 
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) জোট সরকারের অধীনে দেশের অর্থনীতি শোচনীয় হয়ে পড়েছে। 

এতে ইমরানের জনপ্রিয়তা বাড়ছে। তবে তোশাখানা দুর্নীতি মামলায় সদ্য রায়ে নির্বাচনী মাঠে তার প্রত্যাবর্তন অনিশ্চিত হয়ে পড়লো।

প্রতিবেদনে জানানো হয়, আপাতত ইমরানকে লাহোরের কোট লতপত জেলে পাঠানো হয়েছে। গত বছর পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারান তিনি। এরপরই তোশাখানা মামলা হয়। 

সেসসময় দুবাইয়ের এক ব্যবসায়ী দাবি করেন, বিদেশ থেকে উপহার পাওয়া ঘড়ি ২০ লাখ ডলারে তার কাছে বিক্রি করেছেন ইমরান। ২০১৯ সালে ক্ষমতায় থাকাকালে তাকে সেটি উপহার দেন সৌদি আরবের রাজ পরিবারের এক সদস্য।

ওই অভিযোগে পরিপ্রেক্ষিতে ইমরানকে ৫ বছর নির্বাচনী প্রক্রিয়ায় নিষিদ্ধ করে পাকিস্তানের নির্বাচন কমিশন। 

গত অক্টোবরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন জানান তিনি। তবে আদালত তা খারিজ করে দেন। পাশাপাশি আদালতের বিচার প্রক্রিয়ার তাকে মুখোমুখি হতে নির্দেশ দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft