ঠাকুরগাঁওয়ে শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালিত
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ২:৩৫ পিএম

নানা আয়োাজনের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (০৫ আগস্ট) সকাল ১০ টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধার্পণ করেন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দসহ বীর মুক্তিযোদ্ধরা।

পরে দোয়া মাহফিল শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সলেমান আলী এর সভাপতিত্বে এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান। পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। বীরমুক্তিযোদ্ধারা ও বিভিন্ন দপ্তরের প্রধান সুধীজনসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসন ও যুব উন্নয়নের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে দেড় শতাধিক পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ঠাকুরগাঁও   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft