প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ২:০৬ পিএম

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ ‘এম ভি বন্ধন -৫’ থেকে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ এক জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
কোস্গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, আজ শনিবার (০৫ আগস্ট) মধ্যরাতে চাঁদপুর লঞ্চঘাট থেকে ছেড়ে আসা পটুয়াখালীর কালাইঘাট গামী যাত্রীবাহী লঞ্চ ‘এম ভি বন্ধন -৫’থেকে মেঘনা নদীতে পড়ে মো:মূশরীন ইসলাম হৃদয় নামের একজন নিখোঁজ হয়।
লঞ্চ কর্তৃপক্ষ তৎক্ষণাৎ জাতীয় জরুরী সেবা নাম্বার ৯৯৯ এর মাধ্যমে নিকটবর্তী বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট হাইমচরকে অবহিত করেন।
আউটপোস্ট হাইমচর কর্তৃক সার্চ এ্যান্ড রেসকিউ অপারেশন্স পরিচালনা করে আজ শনিবার রাত সাড়ে তিনটায় নদী থেকে নিখোঁজ মো: মূশরীন ইসলাম হৃদয় কে জীবিত উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত ব্যক্তিকে কোস্ট গার্ড কর্তৃক প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং পরবর্তী তাকে তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।