দেশে ফিরলেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ
প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ১২:৪১ পিএম

কুয়েত সফর শেষ করে গতকাল শুক্রবার (০৪ আগস্ট) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। 

সফরকালে তিনি কুয়েতের ডেপুটি প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা শেখ আহমেদ আল-ফাহাদ, ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী শেখা ড. শামায়েল আহমেদ খালেদ আল-সাবাহ, সশস্ত্র বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান মেজর জেনারেল গাজী হাসান আল-শামারি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ন্যাশনাল গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। 

তন্মধ্যে অপারেশন কুয়েত পুনর্গঠন (ওকেপি) কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর আরো অধিক সংখ্যক সেনাসদস্য মোতায়েন সংক্রান্ত বিষয় ছিল অন্যতম। 

এরই ধারাবাহিকতায় কুয়েত সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফর করবেন। 

সফরকালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কুয়েতে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টস্ (বিএমসি) সদর দপ্তর পরিদর্শনসহ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এর পাশাপাশি তিনি কুয়েত সামরিক বাহিনীর আলী আল সাবাহ্ মিলিটারি একাডেমি পরিদর্শন করেন।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft