কালিয়াকৈরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৪:৪২ পিএম আপডেট: ০৩.০৮.২০২৩ ৪:৫১ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার তিনদিন পরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছ। 

নিহতের নাম জা‌কির হো‌সেন (৫০) গতকাল বুধবার (০২ আগস্ট)  সাভারের এনাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে তিন দিন চি‌কিৎসার পর মারা যায় জাকির। নিহত ব্যক্তি উপ‌জেলার মাঝুখান গ্রা‌মের মৃত সাহাবু‌দ্দি‌নের এক মাত্র সন্তান ছিলেন। 

নিহ‌তের স্বজনদের অ‌ভি‌যোগ,  জা‌কির হো‌সেনের পৈ‌ত্রিক সম্প‌ত্তি হঠাৎ নি‌জে‌দের দাবী ক‌রে জমরদখল ক‌রে সাইন‌বোর্ড টা‌ঙ্গি‌য়ে দেয় স্বাস্থ্য  সহকারী হি‌সে‌বে কর্মরত একই গ্রা‌মের স‌ফিকুল ইসলাম ও তার লোকজন। 

ওই জ‌মির বি‌রোধ‌কে কেন্দ্র ক‌রে ৩১ জুলাই রাত সা‌ড়ে ১০ টায়  স‌ফিকুল ও তার লোকজন জা‌কির হো‌সে‌নের উপর অতর্কিত  হামলা চা‌লি‌য়ে ব্যাপক মারধর ক‌রেন এবং অ‌চেতন অবস্থায় রাস্তার পা‌শে ফে‌লে রে‌খে পা‌লি‌য়ে যায় তারা । 

প‌রে তা‌কে উদ্ধার ক‌রে প্রথ‌মে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে যায় স্বজনরা । সেখান থেকে উন্নত চিকিৎসার স্বার্থে সাভা‌রের এনাম মে‌ডি‌কেল ক‌লেজও হাসপাতালে স্থানান্তর করা হয়। 

ওই হাসপাতালেই চি‌কিৎসাধীন থাকা অবস্থায় তিন দিন পরে গতকাল রাত সা‌ড়ে ১১টার দি‌কে তার মৃত্যু হয় । 

এ ঘটনায় নিহতের মা মোছা. জায়েদা বেগম বাদী হয়ে ১৩জনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft