প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৩:৩৮ পিএম

গ্র্যামিজয়ী মার্কিন যু্ক্তরাষ্ট্রের র্যাপ কণ্ঠশিল্পী লিজ্জোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তার সাবেক তিন নৃত্যশিল্পী।
তারা যৌন, ধর্মীয়, জাতিগত বিদ্বেষ ও বৈষম্যের অভিযোগ করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, ভুক্তভোগীরা গায়িকার প্রযোজনা সংস্থা বিগ গ্রিস ট্যুরিং অধিকর্তা এবং তার নৃত্যদলের প্রধান শার্লিন কুইগিলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।
অভিযোগকারীরা হলেন—নৃত্যশিল্পী আরিয়ানা ডেভিস, নোয়েল রদ্রিগেজ, এবং ক্রিস্টাল উইলিয়ামস।
বর্তমানে মামলাটি আইনি প্রক্রিয়ায় রয়েছে। তবে এ অভিযোগের ব্যাপারে এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি গায়িকা লিজ্জো।
মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, নৃত্যশিল্পীদের ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে যৌন শোতে অংশগ্রহণের জন্য চাপ দেয়া হয়েছিল।
লিজ্জোর প্রকৃত নাম মেলিসা ভিভিয়েন জেফারসন। তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে, আমস্টারডামের একটি নাইটক্লাবে একজন অভিনয়শিল্পীর স্তন স্পর্শ করার জন্য চাপ দিয়েছিলেন মিসেস ডেভিসকে।