মেহেরপুরে জামায়াতের ১০ কর্মী আটক, ককটেল উদ্ধার
প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ৭:৩০ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামে অভিযান চালিয়ে জামায়াতের ১০ কর্মীকে আটক করেছে গাংনী থানা পুলিশ। 

রবিবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ টি ককটেল ও দলীয় বই, লিপলেট উদ্ধার করা হয়েছে। 

আটককৃতরা হলো- গাংনী উপজেলার গোপালনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে মনোয়ার হোসেন (৪০), গাংনী পৌর এলাকার শিশিরপাড়া গ্রামের মৃত আখছেদ আলীর ছেলে আব্দুস সাত্তার (৬০), জুগিন্দা গ্রামের মোবারক হোসেনের ছেলে গোলাম মোস্তফা (৫০), রাজাপুর গ্রামের হাউস আলীর ছেলে জাকারিয়া হোসেন (৪০), বাঁশবাড়িয়া গ্রামের আবুবক্কর সিদ্দিকের ছেলে সোহেল রানা (৪০), সানঘাট গ্রামের তোয়াজ মন্ডলের ছেলে আকছেদ আলী (৬৫), ধানখোলা গ্রামের আসমত আলীর ছেলে জামাল উদ্দীন (৬৪), ধানখোলা গ্রামের মাঝপাড়া এলাকার রইছদ্দিনের ছেলে আব্দুল হান্নান (৬০), রাজাপুর গ্রামের মৃত ওমর উল্লার ছেলে আব্দুল ওয়াদুদ(৫৫) ও তেঁতুলবাড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৪৫)। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সরকার বিরোধী কার্যকলাপ ও নাশকতার পরিকল্পনায় বিভিন্ন গ্রাম থেকে জামায়াত ইসলামীর লোকজন একত্রিত হয়ে ধানখোলা স্কুল মাঠে গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি ককটেল, লিফলেট ও জিহাদী বই উদ্ধার করা হয়। 

আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও নাশকতা পরিকল্পনার মামলা দিয়ে দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft