হঠাৎ স্ত্রীকে মেসেজ করলেন রাজ, যা বললেন পরীমণি
প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ৬:৩৫ পিএম

চলতি বছরের মে মাসে হঠাৎ করেই ফেসবুকে কয়েকজন অভিনেত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁসের পর থেকে দাম্পত্য জীবনে কলহের বিষয়টি চূড়ান্তভাবে প্রকাশ পায় অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরমণির। 

এরপর তারা পৃথক বক্তব্যে জানান—তারা আর একসঙ্গে থাকতে চাচ্ছেন না। বিচ্ছেদের পথে হাঁটছেন।

বিচ্ছেদ নিয়ে কথা বললেও এখনো তাদের বিচ্ছেদ হয়েছে, কি হয়নি তা শুধু তারাই জানেন। তবে তারা আলাদা থাকছেন। আর আলাদা থাকলেও অভিনেতা রাজ যে শুধু প্রয়োজনে স্ত্রী পরীমণিকে মনে করেন, সে কথাই এবার জানালেন এ নায়িকা।

সম্প্রতি কলকাতায় শুরু হয়েছে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। সেখানে ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘লাল শাড়ি’, ‘গেরিলা’, ‘দামাল’, ‘পরাণ’-সহ মোট ২৩টি সিনেমা দেখানো হবে। কলকাতার নন্দনে এ উৎসব উপলক্ষে ইতোমধ্যে সেখানে ঢাকাই চলচ্চিত্রের অনেক অভিনয়শিল্পী যোগ দিয়েছেন। 

শনিবার (২৯ জুলাই) রাতে উৎসবে সিনেমা দেখতে গিয়ে নিজের ব্যবহারের ফোন হারিয়ে ফেলেন রাজ। চারদিকে অনেক খোঁজাখুঁজি করেও ফোন পাননি। এরপর সঙ্গে সঙ্গে সহকারীর ফোন থেকে স্ত্রী পরীমণির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তিনি।

এ ব্যাপারে পরীমণি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ফোন হারিয়ে যাওয়ার পর অন্যের ফোন থেকে মেসেজ করেছিলেন আমায়। সবসময় আমায় মনে পড়ে না ওর। শুধু প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে।

এদিকে কলকাতায় গিয়ে স্ত্রী পরীমণিকে মিস করছেন বলেও জানিয়েছেন রাজ। ছেলে রাজ্যের বেড়ে উঠা নিজ চোখে দেখতে পারছেন না বলেও জানিয়েছেন অভিনেতা।

পরীমণি বলেন, অনেক জায়গায় এই ভালোবাসি কথা শুনেছি। মুখে ভালোবাসি বললে তো আর হবে না। কাজেও সেটি দেখাতে হবে।  আমি আর কিছু বলতে চাই না।

একমাত্র ছেলে রাজ্যের আগামী ১০ আগস্ট এক বছর পূর্ণ হবে। এ নিয়ে অনেক পরিকল্পনা করছেন বলেও জানালেন পরীমণি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পরীমণি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft