বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদকসহ ৩ নেতা আটক
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ২:২৫ পিএম

রাজধানীর মহাসমাবেশে অংশগ্রহণের লক্ষ্যে ঢাকায় অবস্থানরত মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, সহ সাংগঠনিক সম্পাদক শাহজান আহমদ, সহ দপ্তর সম্পাদক খছরু আহমদ কে পুলিশ কর্তৃক গ্রেফতারে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান) নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 

বৃহস্পতিবার (২৭ জুলাই) গণমাধ্যমে দেয়া জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির ১ দফা দাবী আদায়ের লক্ষ্যে ঢাকার মহাসমাবেশে যোগদানের জন্য বাংলাদেশ জাতীয়বাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ মোহিত, সহ সাংগঠনিক সম্পাদক শাহজান আহমদ, সহ দপ্তর সম্পাদক খছরু আহমদ, ঢাকাস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামন থেকে বৃহস্পতিবার ২৭ জুলাই দিবাগত রাত ২ ঘটিকায় পুলিশ আটক করে।

পুলিশের হয়রানী ও নির্যাতন এবং গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিজানুর রহমান বলেন, শান্তিপূর্ণ এই সমাবেশকে কেন্দ্র করে এসব গণ গ্রেফতার নিন্দনীয়। একই সাথে গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবী জানান তিনি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft