আ. লীগ-বিএনপির সমাবেশ: রাজধানীর সব প্রবেশমুখে পুলিশের চেকপোস্ট
প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ১১:৪৫ এএম

আজ (শুক্রবার ২৮ জুলাই) রাজধানীর সব প্রবেশমুখে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এসব চেকপোস্টে ঢাকামুখী যানবাহন তল্লাশি করা হচ্ছে। সন্দেহ হলেই বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকার আটকে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

গতকাল থেকেই আমিনবাজার, বুড়িগঙ্গা সেতুর দক্ষিণপ্রান্ত ও সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় এসব চেকপোস্ট বসানো হয়। এছাড়া টেকনিক্যাল, মাজার রোড, গাবতলী মোড়েও ব্যারিকেড বসিয়ে যান চলাচল সীমিত করা হয়েছে। 

বিশেষ করে মাইক্রোবাস ও কার থামিয়ে ঢাকায় কোথায় যাচ্ছেন, কী প্রয়োজনে যাচ্ছেন এসব জিজ্ঞাসা করা হয়। এছাড়া যাত্রীদের মোবাইলও চেক করা হচ্ছে। 

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ আজ। এই সমাবেশে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ সচেষ্ট আছে। আমরা কোনো গাড়িই আটকাচ্ছি না। তবে প্রত্যেক গাড়িতে আমরা তল্লাশি করছি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft