হজ: দেশে ফিরেছেন ৯৮ হাজার ৭৪৬ হাজি, মৃত্যু ১১৭
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ১০:০১ পিএম

চলতি মৌসুমে পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৯৮ হাজার ৭৪৬ হাজি। এবার হজ করতে গিয়ে এ পর্যন্ত ১১৭ জন হাজি মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ৯১ জন পুরুষ ও ২৬ জন নারী হজযাত্রী রয়েছেন। বুধবার (২৬ জুলাই) রাতে ধর্ম মন্ত্রণালয়ের হজ সার্ভার সূত্রে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় তিন বিমান সংস্থার মোট ২৬০টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১২৩টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৯৭টি ও ফ্লাইন্যাস এয়ারলাইন্স পরিচালিত ৪০টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। আগামী ২ আগস্ট শেষ হবে ফিরতি ফ্লাইট।

উল্লেখ্য, ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই শুরু হয়।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft