ডেঙ্গুতে মৃত্যু ১০, হাসপাতালে ভর্তি ২৩৬১
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ৮:৪১ পিএম

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারালেন ২২৫ জন।

এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩৬১ জন। এর আগের ২৪ ঘণ্টায় দুই হাজার ৬৫৩ জন হাসপাতালে ভর্তি হন, যা এক দিনে চলতি বছরের সর্বোচ্চ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩৬১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ১২২ জন ও ঢাকার বাইরের এক হাজার ২৩৯ জন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft