আত্রাইয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু
আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ৬:৩০ পিএম

নওগাঁর আত্রাইয়ে নদীর পানিতে ডুবে রাহিমা (৩) নামে এক শিশু নিহতের খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) আনুমানিক সকাল সোয়া দশটায় উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের নন্দনালী গ্রামে দুর্ঘটনা ঘটে। 

নিহত রাহিমা ওই গ্রামের রফিকুল ইসলাম ও খুশি বেগমের মেয়ে। নিহতের পরিবার ও থানা জানায়, ২৭ জুলাই সকালের খাবার শেষে পার্শ্বে বাড়ীর অন্য বাচ্চার সাথে আত্রাই নদীর ধারে খেলতে যায় রাহিমা।

অসাবধনতা বসত পা পিছলে নদীর পানিতে পরে হাবুডুবু খেতে থাকলে। সাথে থাকা বাচ্চাটি বাড়ীতে এসে খবর দিলে বাড়ীর লোকজন সেখানে গিয়ে খোজাখুজি করতে থাকে। কিছু পর মৃত রাহিমার মৃত দেহ পানিতে ভেঁসে ওঠে।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, খবর পেয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নওগাঁ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft