পাল্টাপাল্টি সমাবেশের সিদ্ধান্ত রাজনৈতিক: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ৩:৪১ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, পাল্টাপাল্টি সমাবেশের সিদ্ধান্ত রাজনৈতিক। তবে এখন পর্যন্ত কাউকেই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে একই শর্তে আওয়ামী লীগ এবং বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হতে পারে। কেন একই দিনে সমাবেশ, সে প্রশ্নের উত্তর দেবে রাজনৈতিক নেতারা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজপথে সমাবেশ না করতে এবং রাস্তায় সমাবেশ করে জনদুর্ভোগ সৃষ্টি না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানাই। কেউ রাজপথে সমাবেশ করলে তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। কোনো সহিংসতা ঘটলে সে দায়ও নিতে হবে।

তিনি বলেন, দেশে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে কোনো বাধা নাই। তবে, তারা যেন কোনো ধ্বংসাত্মক কিছু না করে। কোথাও জনগণের দুর্ভোগ সৃষ্টি না করে, ভাঙচুর না করে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে।


-জ/অ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft