লক্ষ্মীপুরে ৭ হাজার ইয়াবাসহ ব্যাবসায়ী গ্রেফতার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ১:১৮ পিএম

লক্ষ্মীপুরের রামগঞ্জে ৭ হাজার পিস ইয়াবাসহ ইমাম হোসেন ও বাবুল হোসেন নামে দুই যুবককে গ্রফতার করেছে পুলিশ। 

গতকাল বুধবার (২৬ জুলাই) রাতে উপজেলার কাঞ্চনপুরের ওয়াপদা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১১ টার দিকে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলায় তাদেরকে দেখানো হয়েছে। 

গ্রেফতাররা হলেন- ইমাম উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সাউদেরখিল গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে ও বাবুল চাঁদপুরের ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর গ্রামের আবুল খায়ের ভূঁইয়ার ছেলে।

থানা পুলিশ জানায়, ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ইমাম ও বাবুল ঘটনাস্থলে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। 

পরে তাদের কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাওসারুজ্জামান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ইমাম ও বাবুল চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  লক্ষীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft