প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ১০:২০ পিএম

গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটসহ মোট ৬ জনকে বুধবার শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসন। সকালে নিজস্ব মিলনায়তনে জেলা প্রশাসক অলিউর রহমান আনুষ্ঠানিকভাবে প্রত্যেককে একটি করে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করেন।
শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা ২০২১ মতে ২০২২-২০২৩ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকী, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফুল
আলম, জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শাহ আলম, অফিস সহায়ক
আবদুর রাজ্জাক, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস হোসেন ও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী
কর্মকর্তা কার্যালয়ের অফিস সহায়ক স্বপন মন্ডল। পুরস্কার পাওয়া গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জেলা প্রশাসক অলিউর রহমানের মত একজন শুদ্ধাচারি মানুষের কাছ থেকে শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় নিজেকে গর্বিত মনে করছি।