ধামইরহাটে হান্ড্রেড হিরোদের সংবর্ধনা প্রদান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৯:৪২ পিএম আপডেট: ২৬.০৭.২০২৩ ৯:৪৫ পিএম

নওগাঁর ধামইরহাটে বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের যুবরা একত্রিত হয়ে শিশুদের প্রতি সহিংসতা বন্ধে একযোগ কাজ করার লক্ষে হান্ড্রেড হিরোদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

আজ বুধবার (২৬ জুলাই) বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধামইরহাট এপির উদ্যোগে এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে ১শত জন হিরোদের সংবর্ধণা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। 

স্থানীয় সমাজকর্মী, পাবলিক স্পিকার, বৃক্ষরোপন কর্মসূচি, বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা পালনকারী, মিউজিশিয়ান, লেখক গ্রাফিক্স ডিজাইনার, অভিনেতা ভাল ছবি আকতে ও তুলতে পারদর্শী, কবিতা আবৃতিকারী ও উদ্যোক্তাদের বেছে নিয়ে ১শত জন হিরোদের সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, ওসি বাহাউদ্দিন ফারুকী, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেনিস তপ্ন, নাথন চৌকিদার,, শামল মন্ডল, মুকুল বৈরাগী, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমীন আক্তার সুরভী, রোজলিন মিতু কোরাইয়া, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম প্রমুখ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নওগাঁ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft