মাদারীপুরে সড়ক সংস্করণের উদ্বোধন
মাদারীপুর প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৬:০৪ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন এখন দেশের জনগণের কাছে দৃশ্যমান বলেই, জনগণ আজ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ। 

গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধায় কালকিনি উপজেলা হেটকোয়ার্টার হইতে মোল্লাহাট জিসি সড়ক প্রসস্ত ও শক্তিশালীকরন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। তাই শেখ হাসিনার প্রতি আস্থা রেখে পঞ্চমবারের মত শেখ হাসিনাকে ক্ষমতায় আনলেই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

কয়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন জমাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক,কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন,কালকিনি উপজেলা নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, কালকিনি থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান সহ কয়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মাদারীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft