পাকিস্তানে নারী ধূমপায়ীর সংখ্যা বেড়ে ৭২%
প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৩:২৭ পিএম

পাকিস্তানের নারী ধূমপায়ীর বিষয়ে তথ্য প্রকাশ করেছে দেশটির টোব্যাকো বোর্ড। এতে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। সংস্থাটি জানিয়েছে, পাকিস্তানে নারী ধূমপায়ীর সংখ্যা বেড়ে ৭২ শতাংশ হয়েছে। খবর-জিও নিউজের

নারী ধূমপায়ীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ার কারণে চিকিৎসা বিশেষজ্ঞরা এই অভ্যাসের গুরুতর স্বাস্থ্যগত প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, নারীদের মধ্যে উদ্বেগ ও হতাশার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই ধূমপান। এই অভ্যাসে স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ হওয়ার পাশাপাশি প্রজনন স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ে।

বিশেষজ্ঞরা আরও বলেছেন, ধূমপায়ী মায়ের কারণে মৃত সন্তানের ঝুঁকি ও নবজাতকের মধ্যে মারাত্মক ফুসফুসের রোগের আশঙ্কা ২০ গুণ বেড়ে যায়। পাকিস্তানে ৩ কোটির বেশি ধূমপায়ী রয়েছে। বছরে তারা 8 হাজার কোটি সিগারেট ব্যবহার করে।

ধূমপানজনিত কারণে যেসব দেশে মৃত্যুর হার সবচেয়ে বেশি, পাকিস্তান তার মধ্যে অন্যতম। এ কারণে দেশটিতে বছরে মারা যান ১ লাখ ৬০ হাজার মানুষ।

ক্যান্সার, শ্বাসকষ্ট ও হৃদযন্ত্রের সমস্যায় পাকিস্তানে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়। তাছাড়া নারীদের ফুসফুসের ৮০ শতাংশ রোগ ধূমপানের কারণে হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft