নাটোরে অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সভা অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ২:৫৫ পিএম

অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের নাটোরে বিভিন্ন পর্যায়ে জেলা অপরাজিতা নেটওয়ার্ক
সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৫জুলাই) দুপুরে (এক্সটেনশন ফেইজ) নাটোর এর আয়োজনে সদর উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে অপরাজিতা নেটওয়ার্ক  এর আইন বিষয়ক উপদেষ্ট এ্যাডঃ শাহানা আফরোজ শিল্পীর সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন-সদর উপজেলা  নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার। 

সভায় অপরাজিতা নারীরা বলেন, আমরা নারীরা সমাজের অনেক ক্ষেত্র থেকে পিছিয়ে রয়েছি। সমাজের তৃণমুল পর্যায়ে দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠির কাছে পুরুষের পাশাপাশি নারীরাও সেবা ও তথ্য পৌঁছে দিচ্ছেন। দেশ উন্নয়নে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা অবদান রাখছেন। নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে বর্তমান সরকার যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। 

এসময় উপস্থিত ছিলেন, অপারজিতা প্রকল্পের নাটোর জেলা প্রোগ্রাম সমন্বয়কারি মজিবুর রহমান, সদরের সমন্বয়কারী আলেয়া পারভীনাসহ, নাটোর, নলডাঙ্গা এবং সিংড়া এই বড়াইগ্রাম চার উপজেলার বিভিন্ন পর্যায়ের নারী নেটওয়ার্কের নেতৃবৃন্দ। উক্ত সভায় নারী  রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা তারা।

রাজশাহী ক্লাস্টার (এএনসি) শাহিনা লাইজু  সঞ্চালনায় সভায় বক্তব্য দেন-নারী উন্নয়ন ফোরামের জেলা কমিটির সভাপতি ও সিংড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শামীমা হক রোজী, জেলা পরিষদ সদস্য লাভলী ইয়াসমিন, আলো,র  নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, সাংবাদিক সুফি সান্টু, রাজশাহী অঞ্চলের প্রকল্প সমন্বয়কারী, ক্লাস্টার ও প্রকল্পের মোর্শেদ আলম প্রমূখ।   

পরে খাদিজা খাতুনকে সভাপতি এবং রাবেয়া খাতুনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট্য জেলা কমিটি করা হয়। কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft