
ভারতের উত্তর প্রদেশের কৈলর গ্রামে জন্ম নেয়া আঞ্জু রাজস্থানের আলওয়ার জেলায় থাকতেন।
পাকিস্তান থেকে একটি সংক্ষিপ্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি জানিয়েছেন, দেশটিতে ‘নিরাপদ বোধ করছেন’।
বৈধভাবে পাকিস্তানে গিয়ে ফেসবুকের বন্ধুকে বিয়ে করেছেন দুই সন্তানের জননী ভারতীয় এক নারী।
স্থানীয় সময় মঙ্গলবার তাদের বিয়ে হয় বলে জানিয়েছেন পাকিস্তানের জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ৩৪ বছর বয়সী ভারতীয় নারী আঞ্জু পাকিস্তানে গিয়ে তার বন্ধু নাসরুল্লাহর বাড়িতে ওঠেন। ফেসবুকে তাদের পরিচয় হয়েছিল ২০১৯ সালে। স্থানীয় জেলা ও দায়রা জজ আদালতে বিয়ে হয় তাদের।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের আপার দির জেলার মোহাররার সিটি থানার জ্যেষ্ঠ কর্মকর্তা মুহাম্মদ আবদুল ওয়াহাব ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বিয়ের বিষয়টি জানান।
তিনি জানান, আঞ্জু ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পর মঙ্গলবার নাসরুল্লাহর সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পুলিশ জানায়, নাসরুল্লাহর পরিবারের সদস্য, পুলিশ ও আইনজীবীদের উপস্থিতিতে বর ও কনে দির বালা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন।
খাইবার পাখতুনখোয়ার মালাকান্দ বিভাগীয় পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) নাসির মেহমুদ সাত্তি ইসলামী রীতিতে আঞ্জু ও নাসরুল্লাহর বিয়ের বিষয়টি জানান।
ডিআইজি জানান, ধর্মান্তরিত হওয়ার পর আঞ্জু তার নাম পরিবর্তন করে রেখেছেন ফাতিমা।
তিনি আরও জানান, পুলিশি প্রহরায় আদালত থেকে স্বামীর বাড়িতে নেয়া হয়েছে ভারতীয় নারীকে।
পুলিশ কর্মকর্তারা জানান, বিয়ের আগের দিন সোমবার কড়া নিরাপত্তায় দির আপার জেলাকে চিত্রল জেলার সঙ্গে সংযোগকারী লাওয়ারি টানেল এলাকায় ঘুরতে যান নাসরুল্লাহ ও আঞ্জু।
ভারতের উত্তর প্রদেশের কৈলর গ্রামে জন্ম নেয়া আঞ্জু রাজস্থানের আলওয়ার জেলায় থাকতেন।
পাকিস্তান থেকে একটি সংক্ষিপ্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি জানিয়েছেন, দেশটিতে ‘নিরাপদ বোধ করছেন’।