প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৭:৪৯ পিএম

নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে সারা দেশের ন্যায় পিরোজপুরের নাজিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ ইং উপলক্ষে র্যালি, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ (২৪ জুলাই থেকে ৩০ জুলাই) উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রে সামনে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা কৃষি প্রশিক্ষন হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যে রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খান, উপজেলা কৃষক লীগের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম বাবুল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ মশিউর রহমান প্রমুখ।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তরিকুল ইসলাম, উপজেলা বিআরডিপি কর্মকর্তা মো. মাসুম মিয়াসহ, স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার মৎস্যজীবী লীগের সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এসময় পুরানো মৎস্যচাষী হিসাবে কৃষ্ণ কান্ত মন্ডলকে সনদ প্রদান করেন, পরে উপজেলা পরিষদ পুকুরে ২০ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।