ঘিওরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৬:০৪ পিএম আপডেট: ২৫.০৭.২০২৩ ৬:১২ পিএম

‘‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ’’ এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

আজ মঙ্গলবার (২৫ জুলাই)  সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্নাঢ্য র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, অধ্যাপক অজয় কুমার রায়,সমাজসেবা কর্মকর্তা আব্দুল মান্নান, ঘিওর ডি,এন পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আতোয়ার রহমান, সাবেক দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ প্রমুখ ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দিপু। আলোচনা সভা শেষে ২জন সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে উপজেলা চত্বর জলাশয়ে কার্প জাতীয় মাছের পোন অবমুক্ত করা হয়।

ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার

ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার












« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মানিকগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft