প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৫:৪৫ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তুরস্ক এবং সাইপ্রাসে পরিকল্পিত সফর স্থগিত করেছেন বলে জানায়, ইসরায়েলের এন টুয়েলভ নিউজ।
গত রোববার (২৩ জুলাই) সকালে রামাত গান শহরের শেবা মেডিক্যাল সেন্টারে নেতানিয়াহুর হৃদযন্ত্রে পেসমেকার বসানোর জন্য অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারটি সফল হয়েছে বলে জানা গেছে। ফলে তার স্বাস্থ্যগত উদ্বেগের কারণে এই দুই দেশ সফর স্থগিত করা হয়েছে।
নেতানিয়াহুর অস্ত্রোপচারের সময়, ইসরায়েলের বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন,সাময়িকভাবে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন।
২৮ জুলাই, শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক করার কথা ছিল। এর আগে ২০০৮ সালে ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে সাক্ষাত করেছিলেন নেতানিয়াহু।
তিনিই ছিলেন আঙ্কারায় সফর করা সর্বশেষ কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রী। এরপর দেশ দুটির মধ্যে তিক্ততা বেড়ে যাওয়ায় ১৫ বছর ধরে ইসরায়েলের কোনো প্রধানমন্ত্রী তুরস্ক সফর করেননি।
তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করার জন্য তুরস্ক সফরের পরিকল্পনা করেছিলেন।
এছাড়া ২৫ জুলাই, মঙ্গলবার সাইপ্রাসে নেতানিয়াহুর পরিকল্পিত সফরও স্থগিত করা হয়েছে। সেখানে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিডস এবং গ্রীক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের সঙ্গে তার দেখা করার কথা ছিল।