আচরণ ভঙ্গের দায়ে বড় শাস্তি পেতে যাচ্ছেন হারমানপ্রীত
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৪:৫৫ পিএম

মাঠে খেলোয়াড় সুলভ আচরণ ভঙ্গ করার দায়ে এরমধ্যে একদফায় শাস্তি পেয়েছেন ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। 

তার এই শাস্তি কি যথেষ্ট? এমনটাই প্রশ্ন ভক্ত-সমর্থকদের মনে। জানা গেছে, আচরণবিধি ভঙ্গের দায়ে এবার বড়সড় শাস্তিই পেতে যাচ্ছেন হারমানপ্রীত।


গত ২২ জুলাই (শনিবার) বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দুটি আচরণবিধি ভেঙেছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত। শুরুতে আউট হওয়ার সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন তিনি। 

এরপর আম্পায়ারকে কিছু একটা বলে ছেড়ে যান মাঠ। আর খেলা শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে রীতিমত সীমা ছাড়িয়েছেন এই ক্রিকেটার। ওই ম্যাচের আম্পায়ারিংকে ‘প্যাথেটিক’ বলে মন্তব্য করেন তিনি। 

আরও জানান, ভবিষ্যতে বাংলাদেশ সফরে আসার আগে বাজে আম্পায়ারিং সামলানোর প্রস্তুতি নিয়ে আসতে হবে তাদের। আর হারমানের এমন মন্তব্য আইসিসির আচরণবিধির লেভেল–২ পর্যায়ের অপরাধ। 

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবাসইট ইএসপিএন ক্রিকইনফোর সোমবারের (২৪ জুলাই) প্রতিবেদনে বলা হয়, আউটের পর স্টাম্প ভাঙার কারণে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে। আর আম্পায়ারিংয়ের সমালোচনা করায় ২৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে।

আচরণবিধি অনুযায়ী, ২৪ মাস সময়ের মধ্যে কোনো খেলোয়াড় চারটি ডিমেরিট পয়েন্ট পেলে দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট যোগ হবে। এর ফলে পরবর্তী একটি টেস্ট কিংবা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হবেন ওই খেলোয়াড়। 

যার ফলে চলতি বছরের সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের দুটি ম্যাচে হারমানকে ছাড়াই খেলতে হবে ভারতকে। যদিও এই বিষয়ে এখনও বিসিসিআয়ের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।

এদিকে, ক্রিকেটারদের পাশাপাশি ক্রীড়া বিশ্লেষকরাও হারমানের সমালোচনা করেছেন প্রকাশ্যে। ভারতীয় টিভি চ্যালেল আজতাকের উপস্থাপক বিক্রান্ত গুপ্ত বলেন, ‘আম্পায়ারদের সঙ্গে যাই হোক না কেন, হারমানের এমন আচরণ করার প্রয়োজন ছিল না।’ এছাড়া ভারতীয় ক্রিকেট থেকে হারমানকে ছয় মাসের নিষেধাজ্ঞা দেওয়ার দাবি তুলেছেন অনেকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft