প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৪:৪০ পিএম

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রামান্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্ত করা হয়।
আজ মঙ্গলবার (২৫জুলাই) সকালে উপজেলা সদরের বিভিন্ন রাস্তায় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়। র্যালি শেষে উপজেলা চত্ত্বরে পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. তরন কুমার সিকদার, সিনিয়র উপজেলা ফিসারিজ অফিসার সৈকত মল্লিক, শহর ফাঁড়ি অফিসার ইনচার্জ মোঃ মহিবুল্লাহ্, মোঃ শাহিন মৃধা ও মৎস্য চাষী আব্দুল জব্বার প্রমুখ।
সভায় পিরোজপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহনসহসংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পিরোজপুর জেলায় মৎস্য খাতের অবস্থা তুলে ধরা হয় এবং বিভিন্ন মাছ চাষ বিষয়ক নানা সমস্যা সুবিধা-অসুুবিধা ও সমস্যার সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।