চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে রাস্তা ও একাডেমিক ভবন উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৯:৪৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চল বেষ্টিত শাহজাহানপুরের হাকিমপুর- ফরিদুপর বিজিবি ক্যাম্প পর্যন্ত ১ কি.মি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোঃ আব্দুল ওদুদ।

সোমবার (২৪ জুলাই) দুপুরে শাহজাহানপুরে এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি, চাঁপাইনবাবগঞ্জের বাস্তবায়নে ১ কোটি ১৩ লাখ ৬৫ হাজার ৬১১ টাকা ব্যয়ে প্রায় ১ কি.মি রাস্তার কাজের উদ্বোধন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রাং, সদর উপজেলার প্রকৌশলী মোসাঃ নুর নাহার, শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, দেবীনগর ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, জেলা আ.লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম প্রমুখ। 

এর আগে তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে আলাতুলি ইউনিয়নে ৪ তলা ভিত বিশিষ্ট রাণীনগর ছয়রশিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮৫ লাখ টাকা ব্যয়ে ১ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন। এছাড়া শাহজাহানপুর- চরবাগডাঙ্গা সংযোগ রাস্তার খ্যাপচাপাড়ায় ব্রীজ নির্মাণের জায়গা পরিদর্শন করেন এবং স্থানীয়দের বিভিন্ন সমস্যার কথা শুনেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft