দায়িত্ব নিয়েই পচেত্তিনোর চোখ দিবালায়
প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৯:১৩ পিএম

দায়িত্ব নিয়েই তারকা খেলোয়াড়দের সতর্কবার্তা দিয়েছেন চেলসির নতুন বস মাউরিসিও পচেত্তিনো। ব্লুজদের কোচ এবার চোখ দিয়েছেন শক্তি বাড়ানোর দিকে। তার নজর পড়েছে বিশ্বজয়ী আর্জেন্টিনার পাওলো দিবালার দিকে।

১২ মিলিয়ন ইউরোয় স্ট্যামফোর্ড ব্রিজে আসতে পারেন দিবালা, খবর ইতালিয়ান সংবাদমাধ্যমে। চেলসি ডিফেন্ডার থিয়াগো সিলভা বলেছেন, দিবালার সাথে চুক্তি হবে ‘দারুণ বিষয়’।

২৯ বর্ষী দিবালা ইতালিয়ান ক্লাব এএস রোমায় খেলছেন। ক্লাবটির সাথে তার চুক্তি রয়েছে ২০২৫ পর্যন্ত। সেই চুক্তিতেই একটি ধারা আছে, চাইলেই তিনি ক্লাব ছেড়ে যেতে পারবেন না।

বিশ্বজয়ী তারকা তখনই ক্লাব ছাড়তে পারবেন, যখন তার চুক্তির দ্বিগুণ অর্থের প্রস্তাব বিদেশি কোনো ক্লাব থেকে আসবে। সেটা অবশ্যই হতে হবে ২০২৫ সালে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে।

ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার

ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার








চুক্তিতে আরও বলা আছে, দিবালা যদি রোমার প্রতিদ্বন্দ্বী ইতালিয়ান ক্লাবে যোগ দেয়ার সিদ্ধান্ত নেন, তাতে প্রায় ২০ মিলিয়ন ইউরোর চুক্তিতে ক্লাব ছেড়ে যেতে পারবেন।

সিরি আ’তে গত মৌসুমে দুর্দান্ত কেটেছে দিবালার। লিগ শিরোপা হাতছাড়া হলেও খেলেছেন ইউরোপা লিগের ফাইনালে, হয়েছেন রানার্সআপ। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল, করিয়েছেন ৮টি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft