প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৮:০৪ পিএম আপডেট: ১০.০৭.২০২৩ ৮:০৫ পিএম

শেরপুরের শ্রীবরদীতে আশ্রয়ন-২ প্রকল্প বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) ইফতেখার ইউনুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, সহকারি কমিশনার (ভ‚মি) আব্দুল্লাহ আল বাকিউল বারি, থানার অফিসার ইনচার্জ ( ওসি ), উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম প্রমুখ।
এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।