আরপিও সংশোধনে ক্ষমতা কমেনি, বেড়েছে : সিইসি
প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৩:৪৪ পিএম

গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনে নির্বাচন কমিশনের ক্ষমতা কমেনি বরং বেড়েছে বলে মন্তব্য বরেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সরকার নির্বাচন কমিশনের মতামত নিয়ে আরপিও সংশোধন করেছে বলে জানিয়েছেন সিইসি তিনি। 

সোমবার (১০ জুলাই) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবা্বে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, সরকার কিছু চাপিয়ে দেয়নি।

নির্বাচন কমিশনের সম্মতিতে আরপিও সংশোধন করা হয়েছে। সরকার কিছু বিভ্রান্তি দূরের প্রস্তাব দিয়েছিল, যাতে ইসি সম্মতি দিয়েছে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নতুন করে ব্যালেটে ভোটারের সাক্ষর থাকার বিষয়টি যোগ হয়েছে।

গত মঙ্গলবার ভোট বন্ধে নির্বাচন কমিশনের ক্ষমতা কমিয়ে আরপিও সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়।

বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) সদস্যদের আপত্তি সত্ত্বেও এই বিল পাস হয়। 

যদিও আইনমন্ত্রী আনিসুল হক সংসদে দাবি করেন— নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা খর্ব করা হয়নি।

তবে অবশ্য সুশাসনের জন্য নাগরিক (সুজন) বলছে, এই বিল পাসের মাধ্যমে ইসির ক্ষমতা খর্ব করা হয়েছে। বিএনপি, গণতন্ত্র মঞ্চসহ একাধিক রাজনৈতিক দলও একই দাবি করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft