মানিকগঞ্জে ২৬ লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৫
প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৩:২৩ পিএম

মা‌নিকগ‌ঞ্জে  ভিন্ন ভিন্ন দুই অভিযানে ২৬ লাখ ১০ হাজার টাকার ২৬১ গ্রাম হেরোইন উদ্ধারসহ ৫ জনকে  গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ।

গতকাল সন্ধ্যা ৭ ঘটিকায় মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত (ঢাকুয়াপাড়া) এলাকার মত্ত সরকারী বালক প্রাথমিক বিদ্যালয়ের সামনে হতে তিন ব্যক্তিকে মাদকসহ গ্রেপ্তার করে মানিকগঞ্জ ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার মত্ত(ঢাকুয়াপাড়া) গ্রামের লুৎফর রহমানের পুত্র ওয়াসিম (৩৪), বড় সুরুন্ডী গ্রামের বাবুল হোসেনের পুত্র আবুল হোসেন (৩৩) ও পশ্চিম দাশড়া গ্রামের সেলিম মিয়ার পুত্র রিদুল হোসেন (২৫)।

গ্রেপ্তারের সময় ওয়াসিমের নিকট ২০০ গ্রাম হেরোইন ও আবুল হোসেনের নিকট হতে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ওয়াসিম ও আবুল হোসেনকে হেরোইন বিক্রয়ে সহায়তার করা অপরাধে মোঃ রিদুল হোসেনকেও গ্রেপ্তার করা হয় ।

একই দিন রাত ১০ ঘটিকায় আরেকটি অভিযানে মানিকগঞ্জ সদর উপজেলার হিজুলী কাচারী মাঠ বাজারস্থ তিন রাস্তার মোড়ের বটতলা হতে আরো দুইজনকে গ্রেপ্তার করে মনিকগঞ্জ ডিবি পুলিশ। এসময় তাদের সাথে থাকা ১১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-সদর উপজেলার চরমত্ত (গাবতলীর মোড়) গ্রামের বছির বেপারী পুত্র মুন্নাফ বেপারী (৪৪) ও পশ্চিম দাশড়া গ্রামের সেলিম মিয়ার পুত্র বিপুল মিয়া (৩৩)।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, মানিকগঞ্জ সদর উপজেলায় একদিনের পৃথক দুই অভিযানে ২৬১ গ্রাম হেরোইনসহ ৫ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে । উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ২৬ লাখ ১০ হাজার টাকা।

তিনি আরও জানান, ধৃত মাদক কারবারীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একুশ (২১) টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ সংক্রান্তে মানিকগঞ্জ সদর থানায় পৃথক ০২টি মামলা রুজু হয়েছে।

মাদক কারবারীদের বিরুদ্ধে নিয়মিতই এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft