পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ পেলেন ৭২৬ জন
প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৩:০৪ পিএম

বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ পেয়েছেন ৭২৬ জন। সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত ফল ঘোষণা করে তাঁদের নিয়োগ দেয়া হয়।

রবিবার (৯ জুলাই) আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ২০২২ সালে বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত এবং মৌখিক ও বুদ্ধিমত্তা পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের মধ্য থেকে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য এবং পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক বিবেচনায় ৭২৬ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft