গোদাগাড়ীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩
প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ২:৩৩ পিএম

রাজশাহীর গোদাগাড়ীতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। 

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাকড়ি ইউনিয়নের ইয়াজপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোদাগাড়ী উপজেলার বড়গাছি গ্রামের নাইমুল ইসলাম (৮০), তার ভাই মেহের আলী (৭০) এবং রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার সোহেল রানা (৪৫)।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ইউনুস (২২), মো. আমু (২২), মো. রায়হান (৩৫), মো. মনিরুল (৪৫), মো. সোলেমান (৫০) ও রজব (৩১) বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। তাদের শরীরে জখম ও লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। 

গোদাগাড়ীর কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসের আলী জানান, আহতদের সবাইকে তারা রামেক হাসপাতালে পাঠান। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে রক্তক্ষয়ী এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ কাজ শুরু করেছে।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft