পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত
পঞ্চগড় (দেবীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ১:৫৯ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত স্কুল ছাত্রের একজন উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের রিপন চন্দ্র রায়ের ছেলে সবুজ কুমার রায় (১৮)। 

তিনি সুন্দরদিঘী উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন। নিহত অপর ছাত্র উপজেলার দেবীডুবা ইউনিয়নের দেবেন্দ্রনাথ রায়ের ছেলে দীপু রায় আপন(১৭)। 

তিনি দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অজিত রায় নামে আরো একজন। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার দিবাগত রাত (৯ জুলাই) দেড়টার সময় বোদা-দেবীগঞ্জ মহাসড়কের লক্ষীরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতের পরিবার ও পুলিশের তথ্যমতে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টা'র সময় দীপু, সবুজ ও অজিত মোটরসাইকেলে করে উপজেলার পামুলী ইউনিয়নে একটি বিয়েতে বরযাত্রী হিসেবে যায়। কনের বাড়ীতে রাতে খেয়ে একই মোটরসাইকেলে চড়ে তারা বাসায় ফিরছিলেন।

এসময় লক্ষীরহাটের সন্মুখে এসে বাজারের দিকে মোড় নেবার সময় তেতুলিয়া থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক তাদের চাপা দেয়।

রাস্তায় তাদের পরে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ কল দিয়ে সাহায্য চাইলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে থেকে সবুজ রায় ও দিপু রায়ের মরদেহ উদ্ধার করে এবং গুরুতর আহত অবস্থায় অজিত রায়কে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। নিহত সবুজ ও দীপু সম্পর্কে মামা-ভাগিনা হয়।

সড়ক দুর্ঘটনার ঘটনার বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, "এ ঘটনায় দেবীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft