বেনাপোল পৌরসভা নির্বাচনে ৭৪ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
প্রকাশ: সোমবার, ১৯ জুন, ২০২৩, ৩:২১ পিএম

যশোরের বেনাপোল পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৪ জন সহ মোট ৭৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

রবিবার (১৮ জুন) বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ছিলো। আগামী ১৭ জুলাই নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।

শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ জানান, এ পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে মেয়র পদে ৪  জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জন ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 

মেয়র পদে প্রার্থীরা হলেন- বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন, বেনাপোল সিএন্ডএফ এাাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান স্বজন, বেনাপোল পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন ও যুক্তিযাদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসন উজ্জল স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন।

১৯ জুন মনোনয়ন যাচাই-বাছাই, ২৫ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, ২৬ জুন প্রতিকবরাদ্দ এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ জুলাই। এ নির্বাচনে বেনাপোল পৌরসভায় ৩০ হাজার ৩ শত ৮৫ জন ভাটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft