প্রকাশ: সোমবার, ১৯ জুন, ২০২৩, ২:৫৪ পিএম

জামালপুরের সাংবাদিক গোলাম মোস্তফা নাদিম হত্যার প্রতিবাদ এবং দোষিদের শাস্তির দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১৯ জুন)সকালে এস.এস.সি-৯৬ ব্যাচ বন্ধু সংগঠন আয়োজনে এমানববন্ধন কর্মসুচি পালিত হয়।
রফিকুল ইসলাম মমিন এর সভাপতিত্বে এবং নুর-ই-ইলাহীর সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নুুর দিপু,সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল কুদ্দুস,বেলকুচি পৌর কাউন্সিলর হাজী হাফিজুর রহমান,সাংবাদিক এস এম তফিজ উদ্দিন, সাংবাদিক আমিনুল ইসলাম, নুরে রাব্বী,মীর রাসেল কবির শান্ত প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রকাশ্যে একজন গণমাধ্যম কর্মীকে পিটিয়ে হত্যা করেছে একজন জনপ্রতিনিধি ও তার সন্ত্রাসী বাহিনী। বিষয়টিকে অধিকতর গুরুত্ব দিয়ে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করলেও এখনও অনেকেই গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তার নয় আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠাহোক এবং দোষিদের শাস্তি হোক।
তাই দ্রুততম সময়ের মধ্যে দোষিদের শাস্তি নিশ্চিতের জোরদাবি জানাই। একই সাথে নিহত সাংবাদিক নাদিমের পরিবারের প্রতি নিরাপত্তা জোরদার সহ পুনর্বাসনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধনে ৯৬ ব্যাচের এসএসসি বন্ধুরা সহ সমাদের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।