প্রকাশ: সোমবার, ১৯ জুন, ২০২৩, ১২:৩০ পিএম

গত মাসে লঙ্কান প্রিমিয়ার লিগ ও চলতি মাসে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে আয়কন খেলোয়াড় হিসেবে দল পেয়েছেন সাকিব আল হাসান।
এই দুই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছাড়পত্র পেয়েছেন সাকিব।
আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ করে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে যোগ দিবেন সাকিব। মন্ট্রিল টাইগার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
তার দলে খেলবেন কলকাতার সাবেক সতীর্থ আন্দ্রে রাসেল ও ক্রিস লিন। আগামী ২০ জুন থেকে শুরু হয়ে ৬ আগস্ট পর্দা নামবে প্রতিযোগিতাটির।
আর আগামী ৩০ জুলাই থেকে শুরু হবে লঙ্কান প্রিমিয়ার লিগ। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শেষ করে সরাসরি গল গ্লাডিয়েটর্সে যোগ দিবেন।
২০ আগস্ট ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে লঙ্কান প্রিমিয়ার লিগের।