এলএনজি আমদানি বিষয়ে চুক্তি সই সন্ধ্যায়
প্রকাশ: সোমবার, ১৯ জুন, ২০২৩, ১১:৩১ এএম

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির লক্ষ্যে পেট্রোবাংলা ও ওমানের ওকিউ ট্রেডিংয়ের মধ্যে একটি চুক্তি সই হবে সোমবার (১৯ জুন)।

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় নগরীর একটি হোটেলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আন্তরিক প্রচেষ্টার অংশ হিসেবে ওমানের সঙ্গে এলএনজি আমদানির জন্য একটি দীর্ঘমেয়াদি এ চুক্তি সই হবে।

এ বিক্রয়-ক্রয় চুক্তি (এসপিএ)’র অধীনে বাংলাদেশ ২০২৬ সাল থেকে ওকিউ ট্রেডিংয়ের কাছ থেকে বার্ষিক ০.২৫ থেকে ১.৫ মিলিয়ন মেট্রিক টন (এমএমটি) এলএনজি পাবে।

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বীর বিক্রম এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করবেন। সূত্র : বাসস।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  এলএনজি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft