কালিয়াকৈরে আওয়ামীলীগের দুইগ্রুপের সংঘর্ষে আহত-১০
অস্ত্রধারী এরা কারা?
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ১৮ জুন, ২০২৩, ৩:০০ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামীলীগের দু-গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেলসহ উভয় গ্রুপের কমপক্ষে ১০  জন আহত হয়েছেন। 

এ সংঘর্ষের প্রতিবাদে উভয় গ্রুপ শনিবার সন্ধ্যায় পৃথক স্থানে বিক্ষোভ মিছিল করে। তবে দু-গ্রুপের সংঘর্ষে দেশীয় অস্ত্র হাতে এরা কারা? 

এমন প্রশ্ন আওয়ামীলীগের নেতাকর্মীদের। আহতরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেল, আলেয়া বেগম, আনোয়ার হোসেন, অপু আহমেদ, মামুন ভূইয়া, মো. আকাশ, নওশাদ হোসেন, আদম আলী, লিয়াকত হোসেন, সাব্বির হোসেন ও কবির হোসেন।

এলাকাবাসী ও দলীয় নেতাকর্মী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা বোর্ডমিল এলাকার লীজ ফ্যাশন লিমিটেড নামে পোশাক কারখানার ঝুট ব্যবসার আধিপত্য বিস্তার এবং স্থানীয় দলীয় নেতাকর্মীদের না জানিয়ে ওঠান-বৈঠককে কেন্দ্র করে উপজেলা আওয়ামীলীগের দু-গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

গত শনিবার বিকালে ওই এলাকায় ঈদ গাঁ মাঠে ওঠান বৈঠকে যান উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম ও তার অনুসারী নেতাকর্মীরা। 

এ সময় উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামের লোকজনের দু-গ্রুপের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে বিকালে সোয়া ৪টার দিকে তাদের দু-গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ সংঘর্ষে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেলসহ উভয় গ্রুপের কমপক্ষে ১০জন আহত হন।  

আহতদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও সফিপুর মডার্ণ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ওই ঘটনার পর সন্ধ্যার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেলের নেতাকর্মীরা কালিয়াকৈর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে। 

এছাড়া উপজেলার আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামের নেতাকর্মীরা পূর্বচান্দরা বোর্ডমিল এলাকায় পৃথক বিক্ষোভ মিছিল করে। তবে আওয়ামীলীগের দু-গ্রুপের সংঘর্ষে রামদা, লোহার রডসহ দেশীয় অস্ত্র হাতে এরা কারা? এমন প্রশ্ন উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মীদের।  

উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম বলেন, আমি প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকান্ডের প্রচার করছি। তারপরও কেনো আওয়ামীলীগের আরেকটি পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। সেটি আমি নিজেও বুঝতে পারছি না। নিশ্চিয় তাদের পিছনে কেউ ইন্ধন দিচ্ছে।

উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম তুষার জানান, আমি এলাকায় ছিলাম না। তবে জানতে পেরেছি লীজ ফ্যাশন কারখানার ঝুট ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং স্থানীয় দলীয় নেতা কর্মীদের না জানিয়ে ওঠান বৈঠক করায় নেতা-কর্মীদের দু-গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। 

এব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের প্রতিহত করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই আভিযোগ দেয়নি। তবে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft