চারদিন পর বাসায় ফিরলেন খালেদা
প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩, ৯:১২ পিএম

চারদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। 

শনিবার (১৭ জুন) রাত পৌনে ৮টার দিকে তিনি গুলশানের বাসা ‘ফিরোজায়’ ফেরেন। 

এর আগে আজ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভার ও হৃদরোগে ভুগছেন।

গত ১৩ জুন রাতে গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft