চাঁপাইনবাবাগঞ্জে পাথর বোঝাই ট্রাক চাপায় শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩, ৭:১৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জে পাথর বোঝায় ট্রাক চাপায় আরাফাত হোসেন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার হরিনগর এলাকায় এ দ‚র্ঘটনা ঘটে। 

নিহত শিশু আরাফাত একই উপজেলার ঢোড়বোনা গ্রামের মো.নাঈম আলীর ছেলে। প্রত্যাক্ষদর্শী ও পুলিশ জানায়, শিশু আরাফাত ইজিবাইকে মায়ের সাথে হরিনগর নানার বাড়ী যায়। 

এসময় শিশুটি নানা কে দেখে ইজিবাইক থেকে নেমে দৌড় দেয়। এমন সময় সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক পেছন থেকে শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা ট্রাকটি জব্দ করে থানা পুলিশ কে খবর দেয়। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক ও তার সহকারি। 

মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চাঁপাইনবাবগঞ্জ   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft