মতলবে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১ আহত ২
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩, ৭:১১ পিএম আপডেট: ১৭.০৬.২০২৩ ৭:১৬ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাহাদুর গ্রামে দুই গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় মোবারক হোসেন বাবু (৫০) নামে একজন যুবলীগ কর্মী নিহত হয়েছেন। তার ছেলে ইমরান বেপারী (১৮) ও জহির কবিরাজ (৩৫) গুরুতর আহত হওয়ায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। 

আজ শনিবার (১৭ জুন) বিকাল ৩ ঘটিকার সময় স্থানীয় রাজনৈতিক কর্মীদের দুই গ্রুপের মাঝে দ্বন্দ্ব দেখা দিলে গোলাগুলি হয় বলে জানা গেছে। 

গুলিবিদ্ধ হয় তিনজন। পরে এদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মোবারক হোসেন বাবুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 

এদিকে গুরুতর আহত ইমরান বেপারী ও জহির কবিরাজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। 

নিহত মোবারক হোসেন বাবু বাহাদুরপুর গ্রামের আবুল বেপারীর ছেলে। আহত ইমরান তার ছেলে এবং জহির কবিরাজ একই গ্রামের মনু কবিরাজের ছেলে। এছাড়াও আরো অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সিগমা রশিদ জানান, রোগীকে একেবারেই শেষ পর্যায়ে নিয়ে আসছে। চিকিৎসা কার্যক্রম শুরু করার সাথে সাথেই রোগী মারা গেছে।

এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, হাসপাতালে নেয়া হলে এক যুবক নিহত হয়। অপর ২জন আহতের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চাঁদপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft